গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সোমবার গোপন নথি ফাঁসের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দেশটির একজন প্রসিকিউটর এই

2023-10-23T16:27:10+00:00
2023-10-23T16:27:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপন নথি ফাঁসের মামলায় অভিযুক্ত ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:২৭ পিএম   (ভিজিট : ১২১)
X


পাকিস্তানের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সোমবার গোপন নথি ফাঁসের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দেশটির একজন প্রসিকিউটর এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

আদিয়ালা কারাগারের বাইরে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির শাহ খাওয়ার বলেন, এই মামলায় ‘আজ তাকে অভিযুক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তাকে পড়ে শোনানো হয়েছে।’ ওই কারাগারে ইমরান খানকে বন্দি রাখা হয়েছে।

দুর্নীতির দায়ে গত আগস্টে সাবেক এই ক্রিকেটারকে তিন বছরের কারাদণ্ড দিলেও পরে তার সাজা বাতিল করা হয়। তবে তার বিরুদ্ধে আনীত আরও গুরুতর অভিযোগ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস করার অভিযোগে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়।

সরকারের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি’র এক প্রতিবেদনে বলা হয়, এই মামলা ক্যাবল ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত। এই ব্যাপারে ইমরান খান প্রমাণস্বরূপ দাবি করেছিলেন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানের ক্ষমতাধর সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে তাকে ক্ষমতাচ্যুত করা হয়।

তবে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সামরিক বাহিনী ইমরান খানের এমন দাবি প্রত্যাখান করেছে।

খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও এই মামলায় অভিযুক্ত হয়েছেন।

তার আইনজীবীরা বলেন, এই মামলায় সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

বাবু/এ.এস





  বিষয়:   ইমরান খান  গোপন নথি 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy