আল-আকসা মসজিদ বন্ধ করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয়স্থান আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে এখন মুসল্লিদের প্রবেশ

2023-10-24T20:16:24+00:00
2023-10-24T20:16:24+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
আল-আকসা মসজিদ বন্ধ করেছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৮:১৬ পিএম   (ভিজিট : ৭৮২)
X

জেরুজালেম শহরে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয়স্থান আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। সেখানে এখন মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না তারা।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা মঙ্গলবার (২৪ অক্টোবর) ইসলামিক ওয়াকফ বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে।

ইসলামিক ওয়াকফ বিভাগ আল-আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে। জর্ডানের নিয়োজিত এ ইসলামিক সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ মঙ্গলবার হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়া সব গেট বন্ধ করে দিয়েছে এবং মুসলিমদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে।

মুসলিমদের বাধা দিয়ে পুলিশ ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ ও সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে বলেও জানিয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। এরমাধ্যমে এই মসজিদ সম্পর্কিত যে চুক্তি রয়েছে সেটি লঙ্ঘন করা হয়েছে।
আল-আকসা মসজিদ

আল-আকসা মসজিদ

চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বরে অমুসলিমরা প্রবেশ করতে পারবে। কিন্তু সেখানে প্রার্থনা (নামাজ) করতে পারবে শুধুমাত্র মুসলিমরা। চুক্তি থাকা সত্ত্বেও, অনেক ইহুদি আল-আকসায় প্রবেশ করে সেখানে পুলিশের সহায়তা নিয়ে জোরপূর্বক প্রার্থনা করে থাকে।

ইহুদি আইন আনুযায়ী, আল-আকসা মসজিদটি পবিত্র হওয়ায় সেখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ।

ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, মঙ্গলবার সকালে আল-আকসায় নামাজ আদায় করতে আসা মুসল্লিদের বাধা প্রদান করে পুলিশ। প্রথমে তারা শুধুমাত্র বৃদ্ধদের মসজিদে প্রবেশ করতে দিচ্ছিল। এরপর মসজিদটিতে মুসলিমদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলায় গত কয়েকদিন ধরে আল-আকসা মসজিদ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। যুদ্ধ শুরুর পর সেখানে মুসলিমদের উপস্থিতি অনেকটাই কমে যায়।

অপরদিকে যুদ্ধ বাধার আগে ও পরে আল-আকসা মসজিদ প্রাঙ্গনে  ইহুদিদের উপস্থিতি বেড়ে যায়। এ মাসের শুরুতে ইহুদিদের ধর্মীয় উৎসব সুককতের সময় জোর করে কয়েকশ ইহুদি সেখানে প্রবেশ করে। তারা আল-আকসা মসজিদকে ট্যাম্পল মাউন্ট হিসেবে অভিহিত করে থাকে।

বাবু/এমএ





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy