আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আবারও আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোররাতে দেশটিতে মাঝারি ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৪

2023-10-26T12:46:46+00:00
2023-10-26T12:46:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১২৩)
X


আবারও আফগানিস্তানে ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোররাতে দেশটিতে মাঝারি ভূমিকম্প আঘাত হানে। রিকটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। খবর এনডিটিভি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, এ ভূকম্পনের উপকেন্দ্রটি ছিল ১৫০ কিলোমিটার গভীরে।

সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) আফগান জাতীয় সংস্থাটি জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ১৫০ কিলোমিটার গভীরে এ কম্পন সৃষ্টি হয়।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি চারবার ভূমিকম্পে কেঁপে উঠল। গত সপ্তাহে হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূকম্পন আঘাত হানে। এতে প্রায় ৪ হাজার প্রাণহানি ঘটে। অনেক বাড়িঘর ও ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়।

এর আগে ১৫ অক্টোবর ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের সাক্ষী হয় আফগানিস্তান।  ১৩ অক্টোবর ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপে দেশটি।  ১১ অক্টোবর আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়।

বাবু/এ.এস





  বিষয়:   আফগানিস্তান  ভূমিকম্প 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy