গাজায় আর কোনও নিরাপদ জায়গা নেই, জাতিসংঘের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিন-ইসরায়েল সহিংসতা দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে। প্রতিদিনই অবরুদ্ধ গাজায় পালাক্রমে হামলা চালাচ্ছে ইসরায়েল সেনারা। এই পরিস্থিতিতে গাজায়

2023-11-04T13:34:33+00:00
2023-11-04T13:34:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজায় আর কোনও নিরাপদ জায়গা নেই, জাতিসংঘের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ১:৩৪ পিএম   (ভিজিট : ১১৭)
X

ফিলিস্তিন-ইসরায়েল সহিংসতা দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছে। প্রতিদিনই অবরুদ্ধ গাজায় পালাক্রমে হামলা চালাচ্ছে ইসরায়েল সেনারা। এই পরিস্থিতিতে গাজায় আর কোন নিরাপদ জায়গা নেই বলে হুঁশিয়ারি দিয়েছে জাতিসংঘ। গাজার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের আর তেমন কিছুই করার নেই বলে জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক থমাস হোয়াইট। 

সহিংসতার শুরু থেকে জাতিসংঘের পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছেন  লাখো ফিলিস্তিনি। তাদের উদ্দেশ্যে থমাস হোয়াইট বলছেন, ‘আমরা এখন আর জাতিসংঘের তত্ত্বাবধানে গাজার আশ্রিতদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না।’ তিনি আরো বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে থেকে ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে এর জন্য কোন পক্ষ বা কারা দায়ী তা স্পষ্ট না।’ 

গত অক্টোবরের ৭ তারিখ সহিংসতা শুরু হওয়ার পর প্রায় ৬ লাখের মতো মানুষ জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ২২ হাজারের বেশি মানুষ।     

এদিকে যুদ্ধবিরতির উদ্দেশ্যে আজ শনিবার (৪ নভেম্বর) বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও আরব দেশের নেতারা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy