নজরুল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের প্রথম ধাপ সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মনের বন্ধু ও ইউএনডিপির যৌথ উদ্যোগ 'আমিই মনের বন্ধু' শীর্ষক তিন দিনব্যাপী

2023-11-08T15:22:23+00:00
2023-11-08T15:22:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরুল বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণের প্রথম ধাপ সম্পন্ন
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৩:২২ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মনের বন্ধু ও ইউএনডিপির যৌথ উদ্যোগ 'আমিই মনের বন্ধু' শীর্ষক তিন দিনব্যাপী মানসিক স্বাস্থ্য বিষয়ক  কর্মশালা  সমাপ্ত হয়েছে।গত ৪ নভেম্বর থেকে ৬ই নভেম্বর পর্যন্ত  তিন দিনব্যাপী কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের জেন্ডার-সংবেদনশীল, দ্বন্দ্ব-সংবেদনশীল এবং নিরপেক্ষ উপায়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রাথমিক সহায়তা প্রদান করতে সক্ষম করাই তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এছাড়াও সাইবার-বুলিং এবং অনলাইনে হয়রানির কারণে সহপাঠীদের মধ্যে যারা মানসিক অসুবিধায় ভুগছেন তাদেরকে যেন সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন সে বিষয়েও তাদের প্রশিক্ষণ দেয়া হয়। 

শিক্ষার্থীদের ইতিবাচক ও স্বত:স্ফূর্ত অংশগ্রহণ সময়োপযোগী এ প্রশিক্ষণটিকে আরো সহায়ক করে তোলে। মনের বন্ধু টিম ও এক্সপার্টরা আজ এই প্রশিক্ষণটি পরিচালনা করেন।

এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, "সাইবার বুলিং শুধুমাত্র একটি ডিজিটাল চ্যালেঞ্জ ই নয়, এটি একটি মানসিক স্বাস্থ্য সংকটের কারন হয়ে দাড়িয়েছে।সঠিক দিক নির্দেশনার মাধ্যমে আমরা আমদের শিক্ষার্থীদের এমন একটি পথ দেখাতে চাই যে পথে তারা ভয়ডরহীন ভাবে ও দায়িত্বশীলতার সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারবে।"

উল্লেখ্য, প্রশিক্ষণটি কার্যকর করার জন্য মনের বন্ধু এবং ইউএনডিপিকে দক্ষ হাতে সহযোগিতা করছে উইমেন পিস ক্যাফে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy