গাজায় ১০ মিনিটে প্রাণ হারাচ্ছে ১ শিশু, নিহত ১১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম

2023-11-11T12:53:00+00:00
2023-11-11T12:53:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজায় ১০ মিনিটে প্রাণ হারাচ্ছে ১ শিশু, নিহত ১১ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ১২:৫৩ পিএম   (ভিজিট : ১৩৭)
X

ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়াসুস জানিয়েছেন, গাজায় প্রতি ১০ মিনিটে একজন শিশুর মৃত্যু হচ্ছে।

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানান, গাজায় টানা ৩৫ দিনের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১ হাজার ৭৮ জন। এর মধ্যে ৪ হাজার ৫০৬ জন শিশু। নিহত নারীর সংখ্যা ৩ হাজার ২৭ জন। ৬৭৮ জন বৃদ্ধ নিহত হয়েছে। এছাড়া এ পর্যন্ত আহতের সংখ্যা ২৭ হাজার ৪৯০ জন।  

তিনি আরও বলেন, ইসরায়েলি হামলায়  ১ হাজার ৫০০ শিশুসহ ২৭০০ জন লোক ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।
ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ১৯৮ জন চিকিৎসক মারা গেছেন এবং ৫৩টি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে।

আশরাফ আল-কুদরা যোগ করেন, ১৩৫টি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে টার্গেট করেছে ইসরায়েল এবং ২১টি হাসপাতাল ও ৪৭টি স্বাস্থ্যকেন্দ্রকে বন্ধ করে দিয়েছে তারা।

কেবল গতকাল শুক্রবার ইসরায়েলের এক বিমান হামলায় গাজা সিটির আল-বুরাক স্কুলে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।  নিহতদের গাজার বৃহৎ চিকিৎসাকেন্দ্র আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, এখন পর্যন্ত টানা অভিযানে গাজা উপত্যকার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অ্যাম্বুলেন্সে ২৫০ বারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী। যে কারণে গাজা উপত্যকার ৩৬টি হাসপাতালের মধ্যে অন্তত অর্ধেকই এখন অকার্যকর এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুই তৃতীয়াংশই এখন বন্ধ।

গাজার তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় এক মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বিরামহীন হামলায় অর্ধেকের বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রায় ৪০ হাজার বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। গোটা গাজা এখন মৃত্যুপুরী, কবরে পরিণত।  

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, রাস্তায় রাস্তায় পড়ে রয়েছে নারী ও শিশুর মরদেহ।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, গাজার আল শিফা হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। সেখানকার চিকিৎসক, স্টাফ ও রোগীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।  

এমন পরিস্থিতিতে চরম মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গাজা।  খাদ্য, পানি, ওষুধ, জ্বালানির সঙ্কটের জীবন্ত লাশের মতো বেঁচে আছেন অসংখ্য গাজাবাসী।

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলায় ১৪০০ মতো ইসরায়েলি নিহতের পর গাজায় লাগাতার বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। গাজায় স্থল অভিযানসহ হাসপাতাল, মসজিদ, গির্জা, স্কুল, শরণার্থী শিবিরে একের পর এক বোমা বর্ষণ করা হয়েছে।

এমতাবস্থায় যুদ্ধবিরতির আহ্বান কানে তুলছে না নেতানিয়াহু সরকার।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy