কাশ্মীরের ডাল লেকে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট। এতে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু

2023-11-11T18:07:37+00:00
2023-11-11T18:07:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাশ্মীরের ডাল লেকে অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৩৬)
X

জম্মু-কাশ্মীরের ডাল লেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট। এতে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

উৎসবের মৌসুম চলছে। শীতও কড়া নাড়ছে দোরগোড়ায়। দেশি-বিদেশি পর্যটকরা ভিড় জমাচ্ছেন ভূস্বর্গখ্যাত জম্মু-কাশ্মীরে। আর এর মধ্যেই ঘটলো ভয়ঙ্কর ঘটনা।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, শনিবার (১১ নভেম্বর) সকালে শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লাগে। এরপর তা দ্রুতই অন্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে ছাই হয়ে গেছে বেশ কয়েকটি হাউসবোট। 









পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে সেটাও পুড়ে গেছে। তবে ওই তিন বাংলাদেশির বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। 
 
পুলিশ আরও জানায়, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। তারপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পাঁচটি হাউসবোট পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া বেশ কয়েকয়টি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে এ ব্যাপারে একটা তদন্ত শুরু হয়েছে। 





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy