কারামুক্ত হলেন হেলেনা জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

প্রতারণা মামলায় দুই বছর দণ্ডিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিন পেয়ে কারামুক্ত

2023-11-16T13:54:34+00:00
2023-11-16T13:54:34+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কারামুক্ত হলেন হেলেনা জাহাঙ্গীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১:৫৪ পিএম   (ভিজিট : ১৭৭)
X

প্রতারণা মামলায় দুই বছর দণ্ডিত আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ও জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

কাশিমপুর মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র সুপার মো. শাহজাহান মিয়া জানান, বুধবার রাতে আদালত থেকে হেলেনা জাহাঙ্গীরের মুক্তির কাগজপত্র কারাগারে পৌঁছে। যাচাই-বাছাই করে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।

গ্রেপ্তারের ১৩ দিন পর কারামুক্ত হলেন হেলেনা জাহাঙ্গীর।

এর আগে বুধবার বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান শুনানি শেষে হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুরের খবর নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল।

প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত হেলেনা ২ নভেম্বর ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

কারাগারে তাকে রাইটার হিসেবে কাজ দেওয়া হয়।

২০২১ সালের ২৯ জুলাই রাতে ঢাকার গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে চারটি মামলা করা হয়। সেসব মামলায় তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। একই বছর নভেম্বরে জামিনে মুক্তি পান হেলেনা।

এর আগে একই বছর ২ আগস্ট রাতে পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা করেন।

এতে গত ২০ মার্চ হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। প্রতারণার অভিযোগে করা এ মামলায় জয়যাত্রা টিভির চেয়ারম্যান, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্ল্যাহ নূরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারকেও সাজা দেওয়া হয়।

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের উপ-কমিটির নেতা ছিলেন। ২০২১ সালে গ্রেপ্তারের পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy