ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য জানায় জার্মান রিসার্চ

2023-11-17T15:52:06+00:00
2023-11-17T15:52:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৩:৫২ পিএম   (ভিজিট : ১৩৩)
X

ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৭ নভেম্বর) এ তথ্য জানায় জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

ভূমিকম্পটির গভীরতা ভূপৃষ্ট থেকে কিলোমিটার (৬.২ মাইল) ছিল বলে জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও খালিজ টাইমসের। ভুমিকম্প পরবর্তী কোনো সুনামি আশা করা হচ্ছে না বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। এর আফটারশক ও ক্ষয়ক্ষতির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

দেশটির দক্ষিণ কোটাবাটোর জেনারেল সান্তোস শহরের রেডিও ঘোষক লেনি আরানেগো জানয়েছেন, শক্তিশালী ভূমিকম্পে সেখানে দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অফিসের ডেস্ক থেকে বেশ কিছু কম্পিউটার ভেঙে পড়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাইকেল রিক্যাফোর্ট নামে এক যাত্রী ভূমিকম্পের সময় ম্যানিলার উদ্দেশ্যে একটি বিমানে উঠতে যাচ্ছিলেন। এ সময় জেনারেল সান্তোস সিটির একটি বিমানবন্দরে যাত্রীদের টারমাকে সরিয়ে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy