যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

হামাস বলছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে ইসরায়েলি হামলায় প্রায় ৩০ জনের প্রাণ গেছে। শুক্রবার থেকে

2023-11-24T11:06:39+00:00
2023-11-24T11:06:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলায় নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১১:০৬ এএম   (ভিজিট : ১৪৮)
X

হামাস বলছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘ-অধিভুক্ত স্কুলে ইসরায়েলি হামলায় প্রায় ৩০ জনের প্রাণ গেছে। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া যুদ্ধবিরতির আগে এমন হামলার ঘটনা ঘটল।

বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় ২৭ জনের প্রাণ গেছে। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্য ছিল প্রধান প্রবেশপথ ও জেনারেটরগুলো 

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছিল। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।  

এক সপ্তাহ ধরে অবরুদ্ধ থাকা বেইত লাহিয়া অঞ্চলের হাসপাতালে দুই শতাধিক রোগী, চিকিৎসাকর্মী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকেরা অবস্থান করছিলেন।  

এদিকে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের শেখ নাসের অঞ্চলে আঘাত হেনেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং কয়েক ডজন লোক আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা।

ওয়াফা আরও জানায় যে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শেখ রাদওয়ান অঞ্চলে একটি আবাসিক ভবনে হামলা চালালে কমপক্ষে ১০ জন নিহত হন।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy