ডেঙ্গুতে মৃত্যু কমলেও আক্রান্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০

2023-11-28T18:46:03+00:00
2023-11-28T18:46:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে মৃত্যু কমলেও আক্রান্ত বেড়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৩১৬)
X

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ জনে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
এতে জানানো হয়, সোমবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী ভর্তি হয়েছেন ৯৫৯ জন। এর মধ্যে ২০১ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭৫৮ জন।
 
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ১০ হাজার ৪৬ জন। আর হাসপাতাল থেকে রোগী ছাড়া পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৬৯ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৬৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার জন, আর বাকি ২ হাজার ৫৬৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy