উপাচার্যের পদকপ্রাপ্তিতে নৃবিজ্ঞান বিভাগের প্রীত সংবর্ধনা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শিক্ষা

'দীনেশ-রবীন্দ্রপত্র' ও 'ঋষিজ' পদকপ্রাপ্তি উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরকে প্রীত সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান

2023-12-06T18:49:28+00:00
2023-12-06T18:49:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উপাচার্যের পদকপ্রাপ্তিতে নৃবিজ্ঞান বিভাগের প্রীত সংবর্ধনা
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২৫১)
X

'দীনেশ-রবীন্দ্রপত্র' ও 'ঋষিজ' পদকপ্রাপ্তি উপলক্ষ্যে নজরুল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরকে প্রীত সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ।

বুধবার (৬ ডিসেম্বর)  বিকেলে বিভাগে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিভাগ সম্পর্কিত একটি তথ্যচিত্র পরিবেশিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রীত ব্যক্তিত্ব প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, পদক আমি প্রাপ্ত হয়েছি এটা ঠিক, কিন্তু পদক পাওয়া নিয়ে আমি কাজ করি না। কারণ পদকপ্রাপ্তিরও একটা সূত্র আছে, ব্যক্তিগত জীবনে তাই এধরনের কোনসূত্র মানি না। ঘটনাচক্রে পাশাপাশি দুইদিনে দুটো পদক পেয়েছি। এ পদকপ্রাপ্তির জন্য আপনারা আমাকে সম্মানিত করেছেন সেজন্য নৃবিজ্ঞান বিভাগের প্রতি কৃতজ্ঞতা। 
 
জীবনের লক্ষ্য তুলে ধরে ছাত্রছাত্রীদের উদ্দেশে ড. সৌমিত্র শেখর বলেন, আমি সাধারণভাবে সবসময় লক্ষ্যটা ঠিক রেখে কাজ করি। সফল হওয়ার জন্য কাজ করি। সেজন্য চারিদিকে যে অকাজ আছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি। আমার লক্ষ্য সেই প্লেয়ার হওয়া যে গোল দিতে জানে।

লেখাপড়ার কোন বয়স নাই, গবেষণার কোন শেষ নাই মন্তব্য করে উপাচার্য বলেন, আমি এখনো ছাত্র। প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। জীবনের শেষদিন পর্যন্ত শিক্ষা, গবেষণা নিয়ে কাজ করে যেতে পাই।

নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আউটকাম বেজড কারিকুলাম প্রচলনের জন্য শিক্ষা কারিকুলাম সংস্কারের উদ্যোগ হাতে নেওয়া হচ্ছে বলে জানান উপাচার্য। ভবিষ্যতে নজরুল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সফল হলে নিজেকে আমি উপাচার্য হিসেবে সফল মনে করবো।

বিভগীয় প্রধান আসিফ ইকবাল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন স্বপ্না পাপুল। এসময় বিভাগের অন্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy