ইবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর ) বিকালে বিশ্ববিদ্যালয়ের

2023-12-09T20:33:08+00:00
2023-12-09T20:33:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইবিতে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৩ পিএম   (ভিজিট : ২৩১)
X

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। 

ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ইবি শাখার সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম। 

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট সভাপতি রোভার মুসা হাশেমী, ঐক্যমঞ্চের আহ্বায়ক ইয়াশিরুল কবীর,  ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি’র সভাপতি  এস এ এইচ ওয়ালিউল্লাহ, ইবি ফটোগ্রাফিক সোসাইটি সভাপতি নাছির উদ্দিন আবির, আজকের পত্রিকার ইবি প্রতিনিধি পল্লব আহমেদ সিয়াম।  

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর সদস্য আশিক, তামান্না, মিজান, নিশা, মামুন ও নাজনীন । এসময় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রায়  অর্ধ-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় বিজয়ীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়।

এসময় ইয়ূথ এন্ডিং হাঙ্গারের সমন্বয়কারী মোতালেব বিশ্বাস লিখন বলেন, 'ইয়ূথ এন্ডিং হাঙ্গার এমন একটি সংগঠন যেটি সারা বাংলাদেশের ইয়ূথদের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু করেছি।'

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. ইয়ামিন মাসুম বলেন, 'আমরা ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের হলেও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে এক সঙ্গে মিলিত হতে পারি। বিশ্ববিদ্যালয়ের সময়টা ক্যারিয়ারের প্রস্তুতির জায়গা এবং নিজেকে যাচায় করার জায়গা হিসেবে ধরে নিতে পারি। একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার ডেপলভমেন্ট করতে এধরণের কুইজ আমাদের এগিয়ে নিয়ে যাবে।'

প্রসঙ্গত, ‘ইয়ূথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ’ আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতী সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট’র অনুপ্রেরণায় সৃষ্ট একটি ছাত্র সংগঠন। ক্ষুধামুক্ত আত্মনির্ভরশীল বাংলাদেশ সৃষ্টির প্রত্যাশার লক্ষ্যে পরিচালিত ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশ ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। এর প্রতিটি সদস্য নিজের উন্নত ভবিষ্যৎ নিজে গড়তে এবং অন্যকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।






Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy