ইবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা- ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

2023-12-13T16:20:40+00:00
2023-12-13T16:22:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ইবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪:২০ পিএম  আপডেট: ১৩.১২.২০২৩ ৪:২২ পিএম  (ভিজিট : ১৯৪)
X

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা- ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের দ্বিতীয়তলায় আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্সরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম।

 কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারঃ) এইচ.এম আলী হাসান। 

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, বিভিন্ন অফিসের প্রধানবৃন্দ এবং এপিএ’র ফোকাল ও বিকল্প পয়েন্ট কর্মকর্তারা। কর্মশালাটি পরিচালনা করেন এপিএ’র ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার(প্রশাসন) চন্দন কুমার দাস।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy