ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন বছরেও অব্যাহত থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ঘনিষ্ঠ এবং ফলপ্রসূ কাজের সম্পর্ক আছে। এই সম্পর্ক অব্যাহত

2023-12-19T11:33:59+00:00
2023-12-19T11:33:59+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক নতুন বছরেও অব্যাহত থাকবে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৩ এএম   (ভিজিট : ১৮৪)
X

‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ঘনিষ্ঠ এবং ফলপ্রসূ কাজের সম্পর্ক আছে। এই সম্পর্ক অব্যাহত থাকবে।’ ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এ বছর কেমন ছিল সে বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এ কথা বলেন।

যুক্তরাস্ট্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ২০২৩ সালে কূটনৈতিক ও অন্যান্য সম্পর্ককে কিভাবে পর্যালোচনা করবেন আপনি? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে কেমন সম্পর্ক ছিল?

সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে ম্যাথিউ মিলার বলেন, ‘দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ, ফলপ্রসূ কাজের সম্পর্ক বিদ্যামান। কয়েক মাস আগে জয়শঙ্করকে আমরা স্বাগত জানিয়েছিলাম। সেপ্টেম্বর থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দু’বার ভারত সফরে করেছেন। এ বছরে ভারত সফর করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আমাদের বড় একটি অংশীদার ভারত। তাদের সঙ্গে এই প্রশাসন অনেক সময় এবং মনোযোগ কেন্দ্রীভূত করায় কাজ করেছে। নতুন বছরে তা অব্যাহত থাকবে।’ 

এ পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন সহ বিশ্বে খুবই বিখ্যাত নেতা, মধ্যপ্রাচ্য, আরব দেশগুলো এবং অবশ্যই রাশিয়ার ক্ষেত্রেও। এই দুটি যুদ্ধের (ইউক্রেন, গাজা) ইতি ঘটাতে ভারত বা প্রধানমন্ত্রী মোদি আর কি করতে পারেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ দুটি বিষয়ে ভারতের গঠনমূলকভাবে যুক্ত হওয়াকে আমরা স্বাগত জানাবো।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy