জবি শিক্ষক সমিতির সভাপতি ড. জাকির, সম্পাদক ড. মাশরিক হাসান

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারন

2023-12-19T20:26:15+00:00
2023-12-19T20:26:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জবি শিক্ষক সমিতির সভাপতি ড. জাকির, সম্পাদক ড. মাশরিক হাসান
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:২৬ পিএম   (ভিজিট : ২৩৭)
X

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪-এ মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন ও সাধারন সম্পাদক হিসেবে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে এদিন বিকেল ৪টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ছগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে ২৫৬ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন সভাপতি এবং ২৫৭ ভোট পেয়ে ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাশরিক হাসান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিরাজ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মহসীন রেজা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে অধ্যাপক ড. একে এম লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ড. এ.এম.এম গোলাম আদম, অধ্যাপক ড. ফারহানা জামান, সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক ড আইনুল ইসলাম, অধ্যাপক ড. শামসুন নাহার, অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ মাহফুজ ও অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy