নীলফামারীতে ২১লাখ শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই

নীলফামারী প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীতে ২১লাখ ১হাজার ১৩৫টি বই বিতরণ করা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের।এরমধ্যে প্রাথমিকে ১৮লাখ ১ হাজার ৩৩৫টি

2024-01-01T14:54:20+00:00
2024-01-01T14:58:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ২১লাখ শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ২:৫৪ পিএম  আপডেট: ০১.০১.২০২৪ ২:৫৮ পিএম  (ভিজিট : ১৬৩)
X

নীলফামারীতে ২১লাখ ১হাজার ১৩৫টি বই বিতরণ করা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের। 

এরমধ্যে প্রাথমিকে ১৮লাখ ১ হাজার ৩৩৫টি এবং মাধ্যমিকে ৩লাখ বই রয়েছে। 

সোমবার সকালে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় ও মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক উপস্থিত ছিলেন। 

এদিকে শহরের নীলসাগর ক্যাডেট একাডেমিতে সাত’শ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ আফজালুল হক। এ সময় নীলসাগর ক্যাডেট একাডেমিকর উপাধ্যক্ষ আব্দুল হালিম উপস্থিত ছিলেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy