প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৩:০০ পিএম (ভিজিট : ১১৯)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারের বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সকালে উপজেলার পারখী ইউনিয়নের পারখী, ভিয়াইল বাজার ও বর্গা বাজারে এই পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
এসময় পারখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কালিহাতী উপজেলা আওয়ামীলীগের একজন পরিক্ষীত ত্যাগী নেতা মোজহারুল ইসলাম তালুকদারকে নৌকা প্রতীকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।