পটুয়াখালী‌তে বি‌জি‌বি তৎপরতায় ভোটার‌দের আস্থা ফির‌ছে

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

সারাবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নি‌য়ে এক সপ্তাহ আ‌গেও আশংকায় ছি‌লেন পটুয়াখালীর দুমকী উপ‌জেলার পাগলার মোড়ের বৃদ্ধ আ‌নোয়ার হো‌সে‌নের।

2024-01-01T15:10:57+00:00
2024-01-01T15:10:57+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী‌তে বি‌জি‌বি তৎপরতায় ভোটার‌দের আস্থা ফির‌ছে
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৩:১০ পিএম   (ভিজিট : ৩৩৩)
X

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নি‌য়ে এক সপ্তাহ আ‌গেও আশংকায় ছি‌লেন পটুয়াখালীর দুমকী উপ‌জেলার পাগলার মোড়ের বৃদ্ধ আ‌নোয়ার হো‌সে‌নের। কিন্তু গত দুই‌তিন দিন ধ‌রে বি‌জিবির অব‌্যাহত টহল ব‌্যবস্থা দে‌খে তি‌নি তার আশংকার জায়গা থে‌কে বদল ক‌রে স্ব ইচ্ছায় ভোট দেয়ার প্রতিশ্রতি দি‌চ্ছেন।

আ‌নোয়ার হো‌সেন ব‌লেন, "বি‌জিবির টহ‌লে ধী‌রে ধী‌রে প‌রি‌বেশ ভাল হ‌চ্ছে। আ‌গের মত তিনজন ক‌রে মোটরসাই‌কে‌লে মহড়া দেখা যা‌চ্ছেনা। মোড়ে মো‌ড়ে আড্ডাবাজ‌দের দৌরাত্মও ক‌মে গে‌ছে। ম‌নে হয় ভোট সুষ্ঠু ভা‌বে হ‌বে।"

শুধু আ‌নোয়ার একা নয় তার মত অ‌নেক ভোটাররাই এখন ৭জানুয়ারীর ভো‌টের প‌রি‌বেশ নি‌য়ে নতুন ক‌রে আশার আ‌লো দেখ‌ছেন।

এ‌দি‌কে জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, পটুয়াখালীর ৮‌টি উপ‌জেলায় গত দুই‌দিন ধ‌রে দশ প্লাটুন বি‌জি‌বি সকাল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত টহল দি‌চ্ছেন। ম‌্যা‌জি‌ষ্ট্রেটসহ বি‌জি‌বির টহল শহর থে‌কে প্রত‌্যন্ত গ্রা‌মেও চল‌ছে। বেসাম‌রিক লোক‌দের সা‌র্বিক নিরাপত্তা ও আইনশৃংখলা নিয়ন্ত্রনে রাখ‌তে পু‌লিশ, র‌্যা‌বের পাশাপা‌শি বি‌জিবির সদস‌্যরা টহল তৎপরতা চালা‌চ্ছেন। প্রতি‌টি উপ‌জেলায় টহল কার্যক্রম তৎপরতা প‌রিচালনা ক‌রে যা‌চ্ছেন বি‌জি‌বির সদস‌্যরা।

স‌রেজ‌মি‌নে দেখা গে‌ছে, বি‌জি‌বির টহল তৎপরতায় ক‌মে গে‌ছে অহরহ মোটরসাই‌কে‌লের মহড়া। পাড়া মহল্লায় আড্ডাবাজ‌দের তৎপরতাও আ‌গের মত নাই। সবাই এখন নির্বাচনী ক‌্যা‌স্পিং নি‌য়ে ব‌্যস্ত। 

বি‌জি‌বির এক‌টি সূত্র জানায়, ৭তা‌রি‌খের নির্বাচন সুষ্ঠু করার ল‌ক্ষে ভো‌টের প‌রি‌বেশ ভোটার‌দের অনুকু‌লে আনার ল‌ক্ষে, আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখ‌তে অন‌্যান‌্য বা‌হিনীর মত বি‌জি‌বির সদস‌্যরাও টহল ব‌্যবস্থার তৎপরতা অব‌্যাহত রাখ‌ছেন। প্রতি‌টি উপ‌জেলায় ১প্লাটুন বি‌জি‌বি সদস‌্য প্রতি‌দিন সকাল থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত কাজ ক‌রে যা‌চ্ছে। নির্বাচ‌নের পরও তা‌দের এ ধর‌নের টহল ব‌্যবস্থা অব‌্যাহত থাক‌বে ব‌লে সূত্রটি জানায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy