" বন্ধু ঘুমান ঈগল মারা গেছে,নৌকা জিতি গেছে "

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বন্ধু ঠান্ডা মাথায় ঘুমান,ঈগল মারা গেছে,মারা গেছে ভাইয়া,মারা গেছেগো! নৌকা জিতি গেছে বুইচ্ছেন্নি এমনি একটি ১০ সেকেন্ডের আরেকটি

2024-01-01T16:36:04+00:00
2024-01-01T16:36:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
" বন্ধু ঘুমান ঈগল মারা গেছে,নৌকা জিতি গেছে "
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৪:৩৬ পিএম   (ভিজিট : ১৫৬)
X

 "বন্ধু ঠান্ডা মাথায় ঘুমান,ঈগল মারা গেছে,মারা গেছে ভাইয়া,মারা গেছেগো!  নৌকা জিতি গেছে বুইচ্ছেন্নি" এমনি একটি ১০ সেকেন্ডের আরেকটি ৮ সেকেন্ডের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবার রাত থেকে এমন ২ টি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ঘুরপাক খাচ্ছে।

এতে ঈগল প্রতীকের কর্মী -সমর্থকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া অডিও রেকর্ডটি তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান আশ্রাফুল জামান রাসেলের।তিনি নৌকা প্রতীকের ভোট করছেন।

জানা যায়,রবিবার রাতে তার ঘনিষ্ঠ ঈগল প্রতীকের ভোট করছেন এমন নেতাকে উক্ত ভয়েস রেকর্ডগুলা মেসেঞ্জার থেকে পাঠিয়েছেন।

১ম ১০ সেকেন্ডের ভয়েস রেকর্ডে তাকে বলতে শুনা যায়,"বন্ধু ঠান্ড মাথায় ঘুমান, ঈগল মারা গেছে,মারা গেছে ভাইয়া,মারা গেছোগো!নৌকা জিতি গেছে বুইচ্ছেন্নি"।

অপর ৮ সেকেন্ডের অডিও তে শুনা যায়,"আর কোনো হানি হড়া কাম অইতোনু ভাইয়া,নৌকা জিতি গেছে,আন্নে আর বন্ধু মানুষ আর বাড়াইয়েন্না"।

স্বতন্ত্র প্রার্থীর সমর্থক চর লরেন্স ইউপি'র সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন জানান,ভাইরাল হওয়া অডিও রেকর্ডগুলা শুনেছি,রাসেল চেয়ারম্যানের ঈগল প্রতিক নিয়ে যে অপপ্রচার করছেন তার নিন্দা জানাই।তিনি এ অপপ্রচার মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘন করেছেন। নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমরা সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি। 

অডিও রেকর্ডের বিষয়ে জানতে তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান মির্জা আশ্রাফুল জামান রাসেলকে তার মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।


কমলনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেছেন,অডিও রেকর্ড শুনেছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy