নৌকায় ভোট চাওয়া, সেই বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্বাচনী সভায় নৌকা মার্কায় ভোট

2024-01-01T17:12:50+00:00
2024-01-01T17:12:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নৌকায় ভোট চাওয়া, সেই বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

নীলফামারীর ডোমারে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের  নির্বাচনী সভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বহিষ্কৃত হয়েছেন ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ মোমিনুর রহমান।

সোমবার (১ জানুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এতথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলার ডোমার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি  মোমিনুর রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বহিষ্কৃত মোমিনুর রহমান গত ৩০ ডিসেম্বর বিকালে বামুনিয়া ইউনিয়নে  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অফতাব উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী সভায় অংশ নিয়ে নৌকায় ভোট চান। বিষয়টি কেন্দ্রীয় বিএনপি অবহিত হলে ১ জানুয়ারী সোমবার তাঁকে  বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy