কুয়েটে “বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা” শীর্ষক সুধী সমাবেশ

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা” শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিশ^বিদ্যালয়ের অফিসার্স

2024-01-01T17:14:57+00:00
2024-01-01T17:14:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে “বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা” শীর্ষক সুধী সমাবেশ
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : ২৫১)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা” শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিশ^বিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের আয়োজনে ০১ জানুয়ারি সোমবার বেলা আড়াইটায় অডিটরিয়ামে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া।

এস এম কামাল হোসেন বলেন, “আমি চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গড়তে চাই। সেবক হিসেবে সকলের পাশে থাকতে চাই। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে সততার সাথে কাজ করতে চাই। ”

প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “আমরা এমন সংসদ সদস্য চাই যার হাত ধরে খুলনা-৩ আসনের চেহারা পাল্টে যাবে, এই অঞ্চল হবে বাংলাদেশের মডেল”।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, সিই বিভাগের প্রফেসর ড. সজল কুমার অধিকারী, সিএসই বিভাগের প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিই বিভাগের প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দীন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আসলাম পারভেজ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন। সুধী সমাবেশে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারীসহ কুয়েট সংলগ্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy