প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:১৬ পিএম (ভিজিট : ১৬০)

X
স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বছরের শুরুতেই, সারা দেশের ন্যায় বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ জানুয়ারী বিনা মূল্যে পাঠ্য পুস্তক বিতরণ উপলক্ষে “বই উৎসব”পালিত হয়।
সকাল ১০ টায় কাহালু সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণের উদ্বোধন করেন, কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ এবং কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মেরিনা আফরোজ । বই উৎসবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক আলহাজ্ব এফ এম এ ছালাম,সহকারী প্রধান ফেরদৌস আলম প্রমুখ।
অপর দিকে বিবির পুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাথীদের হাতে বই তুলে দেন নারহট্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রাং। এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান মন্ডল,বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব আব্দুল গণি মন্ডল,অভিভাবক সদস্য রিপন, সহকারী বেলায়েত হোসেন, আব্দুল ওহাব, আবু সাঈদনুর প্রমুখ।
মুরইল ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের হতে পাঠ্য বই তুলেদেন উপজেলা চেয়ারম্যান ও মাদরাসার সভাপতি আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। এসময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, মুরইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সহকারী মাওঃ আব্দুল জলিল, ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুল হক সহ মাদরাসার শিক্ষক মন্ডলী।
এছাড়া কাহালু সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়,কাহালু সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় ও আখুন্জা সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে বই উৎসব পালিত হয়।
বৎসরের শুরুতে নতুন পাঠ্য পুস্তক হাতে পেয়ে শিক্ষাথীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দেপনার পাশা-পাশী শিক্ষক অভিভাবদের মাঝে স্বস্তি বিরাজ করছেন।