প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:৩৩ পিএম (ভিজিট : ৩৩১)

X
নবম দিনের মতো নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজা। সোমবার (১ জানুয়ারি) নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা, বসুপটি, কাশীপুর, ধোপাদাহসহ বিভিন্নস্থানে গন সংযোগ ও পথসভা করেন। বেলা সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে পথসভায় করেন মাশরাফি।
পথ সভায় মাশরাফি বলেন, আমি একটা কাজে লেগে থাকতে পারি। আমি কষ্ট করতে পারি। আমি দৌড়াতে পারি মন্ত্রণালয়ে। অফিস থেকে অফিসে আমি দৌড়েছি বলেই আজকে মেগা প্রকল্প নড়াইলে আসছে। আইটি পার্ক, ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো আপনাদের বাড়ির পাশেই হয়েছে। এগুলো যদি না আসে আপনাদের ছেলে-মেয়েরা পড়ালেখা করবে কোথায়, ট্রেনিং করবে কোথায়। সন্তানরা বড় হয়ে তাদের পরিবারকে সাপোর্ট দেবে, নিজেরা ভালো থাকতে পারবে। তবে সেই জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। আজকে নড়াইলের অনেক মানুষ আছে যারা রাজনীতি করছে, পাশাপাশি নিজস্ব অবস্থানকেও সুন্দরভাবে তৈরি করেছেন। সেই অবস্থান যাতে তৈরি করা যায় তাই এই নির্বাচন।
মাশরাফি আরো বলেন, আমি আপনাদের কাছে ভোট চেয়ে গেলাম ৭ তারিকে আমার জন্য এবং ভবিষৎ প্রজন্মের জন্য একটু সময় করে ভোট কেন্দ্রে যাবেন আপনার মুল্যবান ভোটটি দিয়ে আসবেন। আমি বিজয়ী হবে ভেবে ঘরে বসে থাকবেন না।
এসময় মাশরাফির সাথে ছিলেন কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জেলা আওয়ামীলীগের সহ-সভপতি এড্যা.আয়ুব হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ। এইদিন দুপুরে নোয়াগ্রাম ও শালনগর ইউনিয়নে গনসংযোগ ও পথসভা করেন।