সিরাজগঞ্জে শলাকা নকল সিগারেট সহ যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১২ লাখ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেটসহ রুহুল আমিন ইসলাম

2024-01-01T17:35:17+00:00
2024-01-01T17:35:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে শলাকা নকল সিগারেট সহ যুবক আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:৩৫ পিএম   (ভিজিট : ২৪১)
X

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ১২ লাখ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেটসহ রুহুল আমিন ইসলাম শুভ (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। এ সময় একটি কাডার্ভভ্যান জব্দ করা হয়।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২-এর কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ ইলিয়াস খান। আটক রুহুল আমিন ইসলাম শুভ রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বালিয়াপুকুর গ্রামের ইউনুস আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, এর আগে রোববার (৩১ ডিসেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার রামারচর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় নাটোর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্টো-ড-১২-৪৪২৭) একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে রুহুল আমিন শুভকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে  কাভার্ডভ্যানের পেছনে ৬২টি কাগজের কার্টনে ১২ লাখ ৩০ হাজার শলাকা নকল ডার্বি ও স্টার ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয় এ সময় কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়।  





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy