প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:৫৩ পিএম (ভিজিট : ১৭৩)

X
সারা দেশের ন্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উৎসব মূখর পরিবেশে নুতন বছরের প্রথম দিনে গতকাল সোমবার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিহারী লাল মৈত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন আরাফাত রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা মো. জহিরুল আলম, ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় গভর্নিং বডির সহ সভাপতি আবুল খায়ের লাকি জোমাদ্দার প্রমুখ। পর্যায়ক্রমে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহে এসব উৎসবের উদ্বোধন করা হয়। বই বিতরণ শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।