লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সন্ত্রাসী-চাঁদাবাজ বললেন নৌকার প্রার্থী

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী নৌকা প্রতীকের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান

2024-01-01T17:55:15+00:00
2024-01-01T17:55:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সন্ত্রাসী-চাঁদাবাজ বললেন নৌকার প্রার্থী
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৬৮)
X

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী নৌকা প্রতীকের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনকে (প্রতীক-ঈগল) সন্ত্রাসী-চাঁদাবাজ বলে আখ্যায়িত করেছেন৷ তার হুঙ্কারে তিনি ভীতসন্ত্রস্ত বলে জানান তিনি। 

নির্বাচন সংক্রান্ত বিষয়ে লক্ষ্মীপুরের ডিসি-এসপিকে স্বতন্ত্র প্রার্থী পবনের হুমকির বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করে বলেন, পবন শুধু আমাকে হুমকি দিচ্ছে না, ডিসি-এসপি প্রশাসনকে হুমকি দিচ্ছে। 

আনোয়ার খান বলেন, উনি (পবন) আমাকে গত এক বছর ধরে ওনার ভয়ভীতি হুঙ্কার, গর্জনের মধ্যে রেখেছে। আমি প্রধানমন্ত্রীকে বলেছি- এ ভয়ভীতির মধ্যে নির্বাচনে যাব না। এ নামটি একটা আতঙ্ক। কোথা থেকে যুবলীগের সদস্য হয়েছে, আমি নিজেও জানিনা। রামগঞ্জের মানুষ তাকে চিনে না। তার হুঙ্কার গর্জনে আমি হাঁটতে পারি না। আমি রির্টানিং অফিসারের কার্যালয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে এগুলো বলেছি। আমি নিরাপত্তাহীনতায় ভূগছি।
 
তিনি বলেন, ভোট মানুষ যাকে খুশি, তাকে দিবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যালটের মাধ্যমে ভোট নিশ্চিত করবে। ভোট টানাটানি আর গুন্ডা বাহিনী দিয়ে ব্যালট ছিনতাই করবে, আমি সেটা বরদাস্ত করবো না। 

নিজের উপর আক্রমণের শঙ্কা জানিয়ে আনোয়ার খান বলেন, যে কোন সময় আমার উপর আক্রমণ করতে পারে। তার লোকজন যে সকল ভাষা ব্যবহার করে, আমি শঙ্কিত। সে যুবলীগের সাইনবোর্ড বিক্রি করে আমাদের আওয়ামী লীগকে নষ্ট করছে। লজ্জার মধ্যে ফেলেছে। 

এদিকে বর্তমান এ সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় ভোটারদের উদ্দেশ্যে বলেন, নৌকায় ভোট দিয়ে সন্ত্রাসীদের মোকাবিলা করুন। এ রামগঞ্জকে বাঁচাতে হলে, নৌকাকে বাঁচাতে হবে। সবার কাজ হলো নৌকায় ভোট দেওয়া। গত ৫ বছরে আপনারা সন্ত্রাসীদের কাছে মাথানত করেন নাই, কোন চাঁদা দিতে হয় নাই। একটা চাঁদাবাজ আসছে, ঢাকা থেকে। চাঁদাবাজকে হটাতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। আমাদের জয় খুব কাছাকাছি। আপনারা সকলে ভোটকেন্দ্রে যাবেন, ভোট দিয়ে চাঁদাবাজকে রুখতে হবে। চাঁদাবাজকে রুখে দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যায় লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবন জেলা রির্টানিং কর্মকর্তার হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে নেবার হুমকি দেন। তার কর্মীদের উপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন হামলা করেছে এবং প্রচারণায় বাঁধা দিলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না- এমন অভিযোগ করেন পবন। এ ঘটনায় রির্টানিং কর্মকর্তা ইসির কাছে পবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন। ইসি পবনকে স্ব শরীরে তলব করেছে। পবন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy