ব্যাডমিন্টন খেলতে গিয়ে মারা গেলেন এস আই মনিরুজ্জামান

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থানায় কর্মরত এস আই (উপ-পরিদর্শক) মনিরুজ্জামান মুন্সী (৫৮) মৃত্যু হয়েছে।নিহত

2024-01-01T19:17:55+00:00
2024-01-01T19:17:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ব্যাডমিন্টন খেলতে গিয়ে মারা গেলেন এস আই মনিরুজ্জামান
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:১৭ পিএম   (ভিজিট : ১৩৬)
X

ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থানায় কর্মরত এস আই (উপ-পরিদর্শক) মনিরুজ্জামান মুন্সী (৫৮) মৃত্যু হয়েছে।

নিহত মনিরুজ্জামান মুন্সী ফরিদপুর জেলার নগরকান্দা বাসিন্দা, তিনি গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক ছিলেন।  

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, রোববার রাতে ওই এসআই থানার অন্য কর্মচারীদের সঙ্গে থানার মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন। খেলা চলাকালীন রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ করেই মাঠে অসুস্থ হয়ে পড়েন তিনি।  

পরে দ্রুত তাকে গোলন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সাড়ে ১১টার দিকে রাজবাড়ী পুলিশ লাইনে প্রথম নামাজে জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নিহত এস আই মনিরুজ্জামান মুন্সী'র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজবাড়ী পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy