সৈয়দপুরে বই উৎসব অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে শহরের ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে

2024-01-01T19:22:02+00:00
2024-01-01T19:22:02+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
সৈয়দপুরে বই উৎসব অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:২২ পিএম   (ভিজিট : ২১২)
X

নীলফামারীর সৈয়দপুরে আনুষ্ঠানিকভাবে নতুন শিক্ষা বর্ষের বই বিতরণ করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে শহরের ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে “বই উৎসব ২০২৪” এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিক, রংপুর ডেন্টাল কলেজ সহকারী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান, ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের উপাধ্যক্ষ নিঘাত সুলতানা। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শাবাহাত আলী।

অপরদিকে শহরের বাঁশবাড়িতে ওব্যাট হাইস্কুলে বই উৎসব পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আমিরুজ্জামান, এম আর আলম ঝন্টু, সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউটের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সৈয়দপুর এপক্স ক্লাবের সভাপতি মিঠুন কর্ণায়েন, ওব্যাট হেল্পার্স প্রজেক্ট অফিসার ও এসিস্ট্যান্ট ম্যানেজার মো. মাহফুজ আলম, ওব্যাট হেল্পার্স'র মনিটরিং অফিসার কায়সার পারভীন মনি, হিসাব রক্ষক রহিমা আক্তার, ওব্যাট হাইস্কুলের ইনচার্জ মনজুর আলম তন্ময়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক তালহা বিন জাবেদ।

এছাড়া আল-ফারুক একাডেমি, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়, লক্ষণপুর স্কুল ও কলেজ, হাজারীহাট স্কুল ও কলেজ, আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়, কামারপুকুর উচ্চ বিদ্যালয়, তুলশিরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হয়।

সৈয়দপুর উপজেলায় ওব্যাট ব্যাক টু স্কুলের বর্ণিল প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে পালিত হলো এই ’বই উৎসব’। অপেক্ষমান উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় নতুন পাঠ্যপুস্তক । সবার মুখেই ছিল এক তৃপ্তির হাসি! এছাড়া ওব্যাট কানাডার অর্থায়নে ব্যাক টু স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৬টি খাতা ও ১২ টি কলম বিতরণ করা হয়। যা 'বই উৎসব' কে আরও প্রাঞ্জল ও আনন্দমুখর করে তোলে।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy