জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার পার্থী আব্দুল কাহার আকন্দ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

কিশোরগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পার্থী সাবেক অতিরিক্ত অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ বলেছেন,

2024-01-01T19:28:41+00:00
2024-01-01T19:28:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কিশোরগঞ্জ-২ আসন
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নৌকার পার্থী আব্দুল কাহার আকন্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:২৮ পিএম   (ভিজিট : ৩০৬)
X

কিশোরগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পার্থী সাবেক অতিরিক্ত অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ বলেছেন, ৭ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ২ আসন থেকে শতভাগ জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি বলেন, নির্বাচন ঘিরে কিশোরগঞ্জ ২ আসনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

গত রোববার বিকালে লোহাজুরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নৌকা মার্কার নির্বাচনী জনসভায় একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার এলাকার মানুষেরা অপেক্ষা করে আছে  ৭ তারিখে উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য।

লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মাস্টারের সভাপতিত্বে ও লোহাজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল। এছাড়াও বাংলাদেশ সরকারি কর্মচারি সমিতি এর ১৭ থেকে ২০ তম গ্রেড এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও মুখপাত্র মো: রফিকুল আলম, কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুসা মারোয়া, কটিয়াদি উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হাকিম ফরিদউদ্দিন সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy