ফেনীতে নৌকার পক্ষে ভোট চেয়ে চেয়ারম্যানের লিফলেট বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:২৪ পিএম (ভিজিট : ১৮৯)

X
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে বিজয়ী করার লক্ষ্যে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন এর পক্ষ থেকে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
১ লা জানুয়ারি সোমবার দিনব্যাপী ফেনী সদরের ধলীয়া থেকে শুরু করে ফেনী শহরের বিভিন্ন এলাকায় প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় তারা ৭ জানুয়ারি আওয়ামী লীগের মনোনিত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীকে উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল সহ উপজেলা ও চরচান্দিয়া ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।