উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব উদযাপিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই

2024-01-01T19:56:43+00:00
2024-01-01T19:56:43+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৭:৫৬ পিএম   (ভিজিট : ১৭২)
X

উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে বই উৎসব উদযাপিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জেছের আলী, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. রুহুল আমিন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মনসুর রহমান।

এছাড়াও হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট ইংলিশ স্কুলসহ অন্যান্য বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। জেলা প্রাথমিক পর্যায়ে ৭০৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২ লক্ষ ৭৫ হাজার শিক্ষার্থীর মাঝে ১০ লক্ষ ৪২ হাজার বই বিতরণ এবং মাধ্যমিক পর্যায়ে ৪০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy