প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৮:০৯ পিএম (ভিজিট : ৩৩৪)

X
নড়াইলে চোরাই স্বর্ণালংকারসহ পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) সকালে তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্য মো.ওয়াহেদ শেখ (১৯), মোহাম্মদ পারভেজ মোল্লা (৩২)। ওয়াহেদ শেখ নড়াইল সদর থানার গোবরা গ্রামের মো. মনিরুল শেখের ছেলে এবং মোহাম্মদ পারভেজ মোল্লা নড়াইল সদর থানার মাছিমদিয়া গ্রামের মৃত তবিবর মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর নড়াইল সদর থানার ভাদুলীডাঙ্গা গ্রামে মোহাম্মদ তোফায়েল শিকদারের বাড়িতে এক ভাড়াটিয়ার বাসায় আলমারি ভেঙ্গে ৫.৪০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩১ ডিসেম্বর বিথী সুলতানা (৩২) নামের একজন মহিলা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে নড়াইল সদর থানা পুলিশ চোরাই স্বর্ণালংকার উদ্ধার সহ চোর গ্রেপ্তারে জোর তৎপর হন।
আজ ১ জানুয়ারি সকাল ৮টা ১০মিনিটের দিকে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত¡াবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা নরোত্তম বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করেন।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।