সোনাগাজীতে বই বিতরণ উৎসব পালিত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সারা দেশের ন্যায় সোনাগাজীতে উৎসব মূখর পরিবেশে নুতন বছরের প্রথম দিনে সোমবার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের

2024-01-01T21:03:05+00:00
2024-01-01T21:03:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে বই বিতরণ উৎসব পালিত
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৫৭)
X

সারা দেশের ন্যায় সোনাগাজীতে উৎসব মূখর পরিবেশে নুতন বছরের প্রথম দিনে সোমবার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। 

সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়,  সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সহ উপজেলার সকল স্কুল ও মাদ্রাসা বই বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহি অফিসার কামরুল হাসান ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন।

এসময় সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের পরিচালনা পর্ষদের সদস্য, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা  শিক্ষা ও মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়,  প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শতভাগ বই বিতরণ করা হয় এবং ষষ্ঠ, সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বই পেয়েছে আংশিক। মাদ্রাসা গুলোতেও দাখিল ষষ্ঠ, সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা শতভাগ বই পেলেও অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বই পেয়েছে আংশিক। শিক্ষকরা বলছেন, পুরো সেট বই না পেলে শিক্ষার্থীদের পড়াশোনায় ছন্দপতন হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy