প্রকাশ: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪, ৯:০৪ পিএম (ভিজিট : ২৪৩)

X
প্রতিবছরের মতো এবারও বছরের প্রথমদিন অর্থাৎ ১ জানুয়ারী সারাদেশে বই উৎসব উদযাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রায়পুরাতেও চাহিদা অনুযায়ী বই দিয়েই শুরু হয়েছে বই উৎসব।
সোমবার (১জানুয়ারি) সকাল থেকে উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের কাছে বই বিতরণ করা হয়। সকালে রায়পুরা উপজেলার শ্রীরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক বই উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রোজলিন শহীদ চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো সোহাগ হোসেনসহ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তারা শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিক্ষণ বিদ্যালয় সহ ২০০টি এবং বেসরকারি বিদ্যালয় ১৭২টি বিদ্যালয় সহ মোট ৩৭২ টি বিদ্যালয়ে ৬৫৩১০ জন শিক্ষার্থীদের হাতে মোট ৩৩১৪০০ টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবতেদায়ী ৪১৬০০ বই এর বিপরীতে ৪১৬০০, দাখিল ৬৭৯২৫ বই বিপরীতে ৪৭০০০ বই পাওয়া গেছে বিতরণ ২৫০০০ বই। মাধ্যমিকে ৬৪২৯০০ বিপরীতে ৪১৯৩০ বই পাওয়ার পর ৩২০০০ বিতরণ করা হয়েছে। উপজেলায় ০৭ লাখ ৫২ হাজার ৪২৫ বইয়ের চাহিদা রয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৫৩০ বই এসে পৌঁছেছে। ইতিমধ্যে ৯৮ হাজার ৬০০ বই বিতরণ করা হয়েছে।