নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হন।

2024-01-02T12:49:22+00:00
2024-01-02T13:04:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ১২:৪৯ পিএম  আপডেট: ০২.০১.২০২৪ ১:০৪ পিএম  (ভিজিট : ১৩৮)
X

সুনামগঞ্জের ছাতকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন আহত হন। মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে উপজেলার বড়কাপন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আব্দুল করিম, নুরুল হক, আসাদ উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে পিকআপে করে মাছ বিক্রি করার জন্য সিলেট যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথে ছাতক উপজেলার বড়কাপন এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এসময় আরও দুজন আহত হয়েছেন।

জয়কলস হাইওয়ে পুলিশ এসআই আব্দুল কবির বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাছবাহী পিকআপের তিনজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহ উদ্ধার কার্যক্রম চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy