প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ২:০১ পিএম আপডেট: ০২.০১.২০২৪ ২:৩৭ পিএম (ভিজিট : ২৮৬)

X
লালমনিরহাটে ভূমি জরিপ উন্নয়ন সংস্থার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী বত্রিশ হাজারী জেলা কার্যালয়ে আলোচনা সভা ও নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্টানের মাধ্যমে ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
লালমনিরহাট জেলা ভূমি জরিপ উন্নয়ন সংস্থার জেলা সভাপতি আব্দুল গাফ্ফারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.মতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন।
প্রধান আলোচক ছিলেন,বাংলাদেশ ভূমি জরিপ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আব্দুর রউফ।অনুষ্ঠানটি সঞ্চালোনা করেন,লালমনিরহাট ভূমি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান।
এ সময় জেলার আমিনরা উপস্থিত ছিলেন।