প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ২:৩২ পিএম আপডেট: ০২.০১.২০২৪ ৪:৩০ পিএম (ভিজিট : ২১৮)

X
কনকনে শীত আর ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের সীমান্তবর্তি জেলা নীলফামারী। বইছে মৃদ্যু শৈত্যপ্রবাহ। গেল তিনদিন থেকে দেখা যায়নি সুর্যের মুখ।
সাথে ঘনকুয়াশা ঢেকে রাখায় গুমোট পরিবেশ বিরাজ করছে এই জেলায়। গত দু’দিন থেকে হঠাৎ এই আবহাওয়ায় কোনঠাসানা মানুষ। স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত ঘটছে শীতের তীব্রতায়।
ঘনকুয়াশার কারণে যানবাহনগুলোকে চলতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে অন্যদিকে শীতের প্রকোপে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষজন।
আজ নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ডিগ্রী সেলসিয়াস।