কমলনগরে নৌকার কর্মীদের হামলায় ঈগলের ৫ কর্মী আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুর-৪ আসনের কমলনগরে নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য

2024-01-02T15:04:19+00:00
2024-01-02T15:04:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলনগরে নৌকার কর্মীদের হামলায় ঈগলের ৫ কর্মী আহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৩:০৪ পিএম   (ভিজিট : ২১৮)
X

লক্ষ্মীপুর-৪ আসনের কমলনগরে নৌকার কর্মীদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৫ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এরা হলেন, চরলরেঞ্চ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাকছুদুর রহমান বাবু (৪১), সাহেবের হাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মাহফুজুর রহমান (৪০) ও ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মাহমুদুল করিম সুমন (৪১)। 

এ ঘটনার পর মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে আসেন স্বতন্ত্র প্রাথী ঈগলের আবদুল্লা আল মামুন।

সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের নোয়াহাট নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

হামলার শিকার আহত যুবলীগ নেতারা বলেন, আমরা ঈগল প্রতীকের কর্মী। উপজেলার নেয়াহাট নতুন বাজারে নৌকার কয়েকজন কর্মী ঈগল প্রতীক নিয়ে কটুক্তি করে। আমরা এর প্রতিবাদ করলে নৌকার কর্মী ইকবাল বাবু, মেহেরাজ ও সাগরসহ ১০-১৫ লোক আমাদের উপর হামলা করে। খবর পেয়ে আমাদের লোকজন গিয় আমাদের উদ্ধার করে নিয়ে আসার পথে নোয়াহাট ব্রীজের গোড়ায় পুনরায় জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লার নেতৃত্বে হামলার শিকার হই। 

উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ হিরন জানান, স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার সমর্থক করায় আমাদের নেতাকর্মীদের উপর নৌকার কর্মীরা দুই দফা হামলা চালিয়েছে। হামলাকারীরা ৬টি মোটরসাইকেল ভাংচুর করে। এসময় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানান। 

স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, আমার পক্ষে নির্বাচনে সমর্থন করায় সোমবার গভীর রাতে তার কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। তবে হামলার বিষয়ে সুনির্দিষ্ট করে কাউকে দায়ি করেননি তিনি। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর নৌকার কর্মীরা হামলা চালানোর খবর পেয়ে পুলিশের একটি ফোর্স নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পাঠানো হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাও সাথে ছিলেন। আইন শৃংখলা শান্ত রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য: লক্ষ্মীপুর- ৪ (রামগতি-কমলনগর) আসনে মহাজোট থেকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) মোশাররফ হোসেনকে নৌকার মনোনয়ন দেওয়া হয়েছে। আর স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন (প্রতীক-ঈগল)। এ আসনে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন৷ 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy