সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়ার

মেহেদী হাসান, বাসন (গাজীপুর)

সারাবাংলা

গাজীপুরের সকল সাংবাদিককে হলুদ সাংবাদিক বলে আখ্যায়িতবিরূপমন্তব্যকরেছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া। এছাড়াও নানান বাচন ভঙ্গিতে সাংবাদিকদের

2024-01-02T15:42:38+00:00
2024-01-02T15:56:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়ার
মেহেদী হাসান, বাসন (গাজীপুর)
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৩:৪২ পিএম  আপডেট: ০২.০১.২০২৪ ৩:৫৬ পিএম  (ভিজিট : ২৪৯)
X

গাজীপুরের সকল সাংবাদিককে হলুদ সাংবাদিক বলে আখ্যায়িত বিরূপ মন্তব্য করেছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া। এছাড়াও নানান বাচন ভঙ্গিতে সাংবাদিকদের ছোট করে কথা বলার অভিযোগ রয়েছে। 

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আওতাধীন, মৌচাক কাশিমপুর এলাকার পরিবেশ দূষণ সম্পর্কে তথ্য দিলেও তার কোন ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। তথ্য দেয়ার পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার ( ২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংবাদ সংগ্রহ পূর্বক বক্তব্য চাইতে তার কক্ষে প্রবেশ করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

উপ-পরিচালক নয়ন মিয়া আরো বলেন, বর্তমান সরকারের পরিবেশমন্ত্রী আগামীতে পরিবেশমন্ত্রী থাকলে আমি গাজীপুরে থাকব অন্যথায় আমিও গাজীপুরে থাকব না। আমাকে গাজীপুর ডি.ডি বানিয়েছেন তিনি। 

সংবাদ প্রকাশ সম্পর্কে তিনি বলেন, আপনারা যে কোন বিষয় আমার পক্ষে বিপক্ষে লিখতে পারেন আপনাদের ব্যাপার।  গাজীপুরের সাংবাদিকদের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর জানানো আছে বলে দাবি করেন। সাংবাদিকদের কে নিয়ে বিকৃত মন্তব্য করায়,সাংবাদিকরা  অপমানিত হয়ে তার কক্ষ থেকে বেরিয়ে আসে। 

এ বিষয়ে গাজীপুরের সিনিয়র সাংবাদিকরা বলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক নয়ন মিয়ার এমন বক্তব্য  কখনোই সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সম্পর্ক ভালোর দিকে নেবে না। যদি কোন সাংবাদিকের অসংগতি থাকে সেটা তাকে জানানোই ভালো। এক্ষেত্রে সবাইকে উদ্দেশ্য করে এমন মন্তব্য সাংবাদিক সমাজের কাম্য নয়। পরিবেশমন্ত্রীর কথা ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কথা বলে, তার ক্ষমতা জানান দেয়ার চেষ্টা করেছেন তিনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy