বগুড়ায় ১০০ কেজি গাঁজা উদ্ধার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শেরপুর থেকে বিপুল পরিমান গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের ধুনকুন্ডি

2024-01-02T16:25:47+00:00
2024-01-02T16:25:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ১০০ কেজি গাঁজা উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৪:২৫ পিএম   (ভিজিট : ২০৪)
X

বগুড়ার শেরপুর থেকে বিপুল পরিমান গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের ধুনকুন্ডি এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। শেরপুরে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার।

এই ঘটনায় সোমবার রাতে শেরপুর থানায় বিল্লাহ হোসেন (৩২) নামের একজনের নাম উল্লেখ করে একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

বিল্লাহ কুমিল্লা সদর থানা বালুরচর মুরারবাড়ী বড়াইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা হতে বিপুল পরিমান গাঁজাসহ একটি প্রাইভেটকার নওগাঁর দিকে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজার এলাকায় র‌্যাব ১২ এর একটি দল তল্লাশী কার্যক্রম শুরু করে।

দুপুরে প্রাইভেট কাররের চালক চেক পোস্টের কাছাকাছি এসে মাদকসহ গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‌্যাব ধাওয়া করলে ধুনকুন্ডি গ্রামের আয়েশা মাওলা দাখিল মাদ্রাসার সামনে প্রাইভেটকারটি রেখে ড্রাইভার পালিয়ে যায়। এরপর র‌্যাব সদস্যরা ২৫টি বান্ডিলে ১০০ কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, “এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।“





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy