জামাতার ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন শাজাহান খান

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

জামাতার ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।টাঙ্গাইল-২ আসনে

2024-01-02T16:34:01+00:00
2024-01-02T16:34:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামাতার ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন শাজাহান খান
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৪:৩৪ পিএম   (ভিজিট : ২৬৫)
X

জামাতার ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। 

টাঙ্গাইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং একমাত্র জামাতা ছোট মনিরের নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে টাঙ্গাইলের (গোপালপুর ভূঞাপুর) এর বিভিন্ন এলাকায় জনসভা করছেন। তার আগমন উপলক্ষে নির্বাচনী প্রচারণা আরো উৎসবমূখর হয়ে উঠেছে। প্রচন্ড শীত উপেক্ষা করে রাতভর দলে দলে ভোট প্রার্থনায় নেমেছে  আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গত ১জানুয়ারী শাজাহান খান প্রথমে গোপালপুর উপজেলার সাজানপুর এলাকায় জনসভা করেন। একইদিন সন্ধ্যায় নির্বাচনী সভা করেন ভূঞাপুর উপজেলার অর্জুনা এলাকায় এবং রাতে ভূঞাপুর বাসস্ট্রান্ড এলাকায়।

শাহজাহান খান এমপি বলেন, বিএনপি আন্দোলন মাঠে মারা গেছে। ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে তারা চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। তারা রেললাইন উপরে ফেলছে ও আগুন সন্ত্রাস করছে। সন্ত্রাসী কায়দায় সরকারে যাওয়ার ষড়যন্ত্র করছে। বিএনপির এই দিবাস্বপ্ন বাংলার জনগণ কোনোদিনই সফল হতে দিবে না। দেশের মানুষ বুঝে গেছে বিএনপি দেশের উন্নয়ন চায়না। তিনি আরও বলেন, আগামি ৭ জানুয়ারি দেশের জনগণ ভোটকেন্দ্রে গিয়ে প্রমাণ করবে তারা উন্নয়নের পক্ষে, শান্তি ও সুশাসনের পক্ষে।

ভূঞাপুর বাসস্ট্রান্ডে জনসভায় বক্তব্যে তিনি বলেন, আমার জামাতা পুনরায় যদি এপি নির্বাচিত হতে পারে তাহলে আমার নির্বাচনী এলাকার চেয়ে বেশি উন্নয়ন করতে সহায়তা করবো। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি।

নির্বাচনি জনসভায় জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের হাজার হাজার কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। এছাড়া ভূঞাপুরের ধুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠসহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচনী জনসভা করার কথা রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy