ভাঙ্গায় নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্লাহর ব্যাপক প্রচারনা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

দরজায় কড়া নাড়ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা - সদরপুর - চরভদ্রাসন

2024-01-02T17:00:44+00:00
2024-01-02T17:00:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্লাহর ব্যাপক প্রচারনা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৫:০০ পিএম   (ভিজিট : ১৪৯)
X

দরজায় কড়া নাড়ছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।  নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা - সদরপুর - চরভদ্রাসন ) সংসদীয় আসনে জমে উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাফর উল্লাহর প্রচার-প্রচারণা।

ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। -উঠান বৈঠক,জনসংযোগ, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে  দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনের ফলাফল  নিজ পক্ষে আনতে কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রার্থী সহ কর্মী সমর্থকরা।এদিকে, ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদিনই পাল্টে যাচ্ছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগের ধরণ।

দিনে-রাতে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন তারা। স্বাধীনতার পর ফরিদপুর -৪  আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। আওয়ামী লীগের সমর্থকরা এই আসনটিকে তাদের দূর্গ মনে করে। তবে গত দুবার আসনটি স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন দখল করেন। তবে এবারের নির্বাচনী প্রেক্ষাপট ভিন্ন। এবার অনেকেই স্বতন্ত্রের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নৌকার প্রচারে ঝুকে পড়ছেন। অনেকেরই ধারনা নৌকার পালে হাওয়া লেগেছে কিছুটা হলেও। আসনের আওয়ামী লীগের প্রার্থী ও দলের প্রেসিডিয়াম  কাজী জাফর উল্লাহ বলেন, দলের পরীক্ষিত তৃনমুল কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে যাচ্ছি এই আসনে। এতে নৌকার বিজয় নিশ্চিত ভাবে বলা যাচ্ছে। তিনি আরও বলেন, আমি এম পি থাকা আবস্থায় এই সংসদীয় আসনে তাঁর নেতৃত্বে রাস্তাঘাট, শিক্ষা স্বাস্থ্য সেবার উন্নতিসহ ব্যপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে।এবার নির্বাচনে জয়ী হতে পারলে অসমাপ্ত কাজগুলো শেষ করে একটি মাদক, সন্ত্রাসমুক্ত পরিশীলিত আসন শেখ হাসিনাকে উপহার দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। 

আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় একটি ভোট চাই, বিনিময়ে আগামী পাঁচ বছর আমি আপনাদের সেবক হয়ে থাকব। আপনারা নির্ভয়ে কেন্দ্রে যাবেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্ন ভোট চলবে। সবাইকে নৌকা প্রতীকের পক্ষে  ভোট দিতে অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। এদিকে নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারনার পাশাপাশি চলছে নির্বাচনী জনসভা। সোমবার বিকেলে উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক জনসমাগম হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী জাফর উল্লাহর সহধর্মিণী সাবেক সংসদ সদস্য নিলুফার জাফর উল্লাহ। 

এতে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা,সাবেক সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইন প্রমুখ। সভায় সাবেক সংসদ সদস্য নিলুফার জাফর উল্লাহ বলেন,কাজী পরিবার দীর্ঘদিন এলাকায় স্কুল, কলেজ,দাতব্য প্রতিষ্ঠান নানা জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নৌকা প্রতীক মাননীয় প্রধানমন্ত্রীর প্রতীক। জাফর উল্লাহ একজন নির্ঝঞ্ঝাট লোক। সততা,ন্যায়- নিষ্ঠার প্রতীক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা উন্নয়নের মার্কা। আশা করি আপনারা এই মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই ফরিদপুর-৪ আসনকে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে   নৌকা  মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

 নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফরিদপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬১ হাজার ৮৮৫ জন। এদের মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৫৬ জন পুরুষ ও ২ লাখ ২৪ হাজার ৭৮৫ জন নারী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy