টঙ্গীতে নৌকা সমর্থকদের ইট নিক্ষেপ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিনের

2024-01-02T17:36:00+00:00
2024-01-02T17:36:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে নৌকা সমর্থকদের ইট নিক্ষেপ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৯৬)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলীম উদ্দিন বুদ্দিনের নির্বাচনী প্রচারণা চলাকালে ইট পাটকেল নিক্ষেপ ও প্রার্থীর গাড়ি আটকিয়ে নৌকার স্লোগান দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। সোমবার রাত নয়টার দিকে টঙ্গীর এরশাদ নগর ৮নং ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পথসভায় বক্তব্য রাখছিলেন। এসময় সংঘাত এড়াতে ট্রাক প্রতিকের প্রার্থী ও কর্মী সমর্থকরা দ্রুত সভাস্থল ত্যাগ করার চেষ্ঠা করলে নৌকা সমর্থক ইমান আলীর নেতৃত্বে একদল যুবক তাদের সামনে পিছনে ঘেরাও করে নৌকার স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা বেড়িবাঁধ টেকবাড়ি সড়ক দিয়ে এরশাদ নগর এলাকা থেকে বের হওয়ার সময় প্রায় এক কিলোমিটার  সড়কে প্রচারনায় বাঁধা সৃষ্টি করে। এসময় বাঁধা উপেক্ষা করে প্রচারণা চালিয়ে এলাকা ত্যাগ করেন স্বতন্ত্র প্রার্থী ও তার কর্মী সমর্থকরা। জানা যায়, বাঁধা প্রদানকারী ইমান আলী নৌকার প্রার্থী জাহিদ আহসান রাসেল এর ঘনিষ্ঠ আত্নীয় হিসেবে পরিচিত।  

পরে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, বেশ কিছু যুবক নৌকা নৌকা স্লোগান দিয়ে দুদিক থেকে তাদের পথসভাকে ঘিরে ফেলে। সংঘাত এড়াতে সভা সংক্ষিপ্ত করে জাহাঙ্গীর আলম চলে আসার সময় ওই যুবকরা আবারও ঢিল ছুড়তে থাকে এবং ট্রাক মার্কা মিছিলের আগে পিছে নৌকার স্লোগান দিয়ে এক কিলোমিটার রাস্তায় বাঁধা সৃষ্টি করে।

এর আগে সকাল থেকে টঙ্গীর মুদফা, তিলারগাতি, দেওড়া, চেরাগআলি, তিস্তারগেট, বনমালা এলাকায় প্রচারণা করেন ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। কোথাও অপ্রিতিকর কিছু না ঘটলেও তিমÍারগেট ও এরশাদ নগর এলাকায় নৌকা সমর্থকদের বাঁধার মূখে পরেন তারা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy