পিরোজপুর-২ আসনে জমে উঠেছে নির্বাচন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুর-২ আসনে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, চারদিকে বৈইছে উৎসবের আমেজ। এই আসনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান

2024-01-02T17:45:05+00:00
2024-01-02T17:45:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পিরোজপুর-২ আসনে জমে উঠেছে নির্বাচন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৫৭)
X

পিরোজপুর-২ আসনে জমে উঠেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, চারদিকে বৈইছে উৎসবের আমেজ। এই আসনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী  আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে লড়বেন স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ। 

জনপ্রিয়তার শীর্ষে থাকা মহিউদ্দিন মহারাজ এর ঈগল প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে ছুটছেন আপন গতিতে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শরীকদের ছয়টি আসন ছেড়েছে তাই নৌকা প্রতীকে নির্বাচন করছেন  আনোয়ার হোসেন মঞ্জু। তবে  তৃণমূল পর্যায়ে প্রচার প্রচারণায় এগিয়ে  স্বতন্ত্র প্রার্থী  মহিউদ্দিন মহারাজ। পিরোজপুর ২ আসনের ভান্ডারিয়া,কাউখালী ও নেছারাবাদ  তিন উপজেলার চিত্র প্রায় এ কই।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ  নেতাকর্মীরা কাজ করছেন মহিউদ্দিন মহারাজের পক্ষে। এছাড়াও  অধিকাংশ উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও 
ইউপি সদস্য বৃন্দ তাকে সমর্থন দিয়ে তার পক্ষে  মাঠে নেমেছেন।

মহিউদ্দিন মহারাজ বলছেন, প্রধানমন্ত্রী এবারে স্বতন্ত্র প্রার্থীদের জন্য ভোটের মাঠ উন্মুক্ত রেখেছেন তাই নির্বাচনে আশা। আমি এমপি হিসেবে নয়,ভালোবাসা নিয়ে কারো সন্তান, কারো ভাই  হয়ে থাকতে চাই।

আমাকে নির্বাচিত করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সচেষ্ট ভূমিকা রাখব।

তবে এই আসনে ৭ জন সংসদ সদস্য পদপ্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা হলেও ভোটের মাঠের প্রচারনায় মাত্র দুইজন প্রার্থী সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy