টঙ্গীতে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী পথসভা করেছেন নৌকা প্রতিকের প্রার্থী যুব ও ক্রীড়া

2024-01-02T18:23:04+00:00
2024-01-02T18:23:04+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৬:২৩ পিএম   (ভিজিট : ২৩৮)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী পথসভা করেছেন নৌকা প্রতিকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার বিকেলে টঙ্গীর হাজীর মাজার বস্তি  (হাজী নগর) এলাকা থেকে এই প্রচারণা শুরু হয়। 

এসময় নৌকার প্রচারণায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ওসমান আলী, টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, টঙ্গী পূর্ব থানা ছাত্রলীগের আহবায়ক শাহাজাদা সেলিম লিটন ,পশ্চিম থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক দ্বীন মোহাম্মদ নিরব স্থানীয় যুবলীগ নেতা আমিনুল ইসলাম স্বপন, ইসমাইল হোসেন প্রমূখ।

এসময়  প্রতিমন্ত্রী বলেন, হাজীর মাজার বস্তি রক্ষা করতে আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাষ্টার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ কওে গেছেন। আমি নির্বাচিত হওয়ার পর থেকে বস্তিবাসীর স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছি। আপনাদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছি। কিছু অসাধু ব্যাক্তি টাকার বিনিময়ে ভোট কিনতে চায়। আমি বিশ্বাস করি গাজীপুরের জনগন টাকার লোভে একজন মাদকসেবীর কাছে নিজের পবিত্র আমানত তুলে দেবে না।

এসময় টঙ্গীর হাজীর মাজার বস্তি, মধুমিতা রোড, শেরে বাংলা রোড টঙ্গী বাজার এলাকায় প্রচারণা চালিয়ে সকলেকে ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy