বাগাতিপাড়ায় হেরোইনসহ যুবক আটক
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৬:৪৮ পিএম (ভিজিট : ১৭৪)

X
নাটোরের বাগাতিপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ রেইডিং টিম।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক তাইজুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানাধীন মাড়িয়া সরকারপাড়া গ্রামে মাইনুলের নিজ বাড়ি থেকে ১ গ্রাম হেরোইন ও আলামতসহ তাকে আটক করে। সে একই গ্রামের সাজদার রহমান বাগুর ছেলে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাইনুলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।