নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আকরামের

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা ) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন অভিযোগ করেছেন নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ণ

2024-01-02T19:30:38+00:00
2024-01-02T19:30:38+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আকরামের
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:৩০ পিএম   (ভিজিট : ২০১)
X

খুলনা-৫ (ডুমুরিয়া- ফুলতলা ) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ আকরাম হোসেন অভিযোগ করেছেন নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তাকে তার আজ্ঞাবহ করে ফেলেছেন। এসব কর্মকর্তাদের মাধ্যমে বাঁকা পথে নির্বাচনী বৈতরনী পার হওয়ার চেষ্টা করছেন। ইতিপূর্বে এসব কর্মকর্তাদের ব্যবহার করে তিনি ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থীকে বিজয়ী করতে এসব কর্মকর্তাদের কাজে লাগান। গেল ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ১৪ টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১২ টি নৌকাকে পরাজিত করতে এসব কর্মকর্তাদের ব্যবহার করা হয়।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। অভিযুক্ত কর্মকর্তারা হচ্ছেন উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, যুব উনানয়ন অফিসার এস এম কামরুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন। এছাড়া নৌকার প্রার্থীর ভাইপো দিবাশীষ চন্দসহ একটি বিশেষ গোষ্ঠির শিক্ষক ও কর্মকর্তাকে নির্বাচনী কাজে সম্পৃক্ত করার কারিগরও নৌকার প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ বলে তিনি সংসাদ সম্মেলনে দাবি করেন।

তিনি বলেন, নৌকার প্রার্থীর ছেলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ড. বিশ্বজিৎ চন্দ্র চন্দ, মেঝে ছেলের স্ত্রী সুলগ্না বসু একটি কলেজের প্রভাষক। তারা দিনরাত তার পক্ষে আচারণ বিধি ভঙ্গকরে নৌকার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। ৪০ দিনের কর্মসূচীর সদস্য ও সকল প্রকার ভাতাভোগীদের কার্ড কেটে দেওয়ার হুমকি দিয়ে নৌকার পক্ষে প্রচারনা করাতে বাধ্য করা হচ্ছে। তিনি অবিলম্বে এসব অফিসার ও শিক্ষকদের বদলী করার আবেদন করেন।

এছাড়া নানা চক্রান্তের কারণে অল্প সময় প্রচারনার সুযোগ পাওয়ায় সকল ভোটারদের কাছে না যেতে পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈগল প্রতীকের ডুমুরিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোস্তফা কামাল খোকন, সদস্য সচিব মোস্তফা সরোয়ার, সাবেক যুগ্ম সচিব সরদার ইলিয়াস হোসেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ মঞ্জুর মোর্শেদ, আটরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল ইসলাম, দামোদর ইউপি চেয়ারম্যান শিপলু ভূইয়া, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এড. আশরাফুল ইসলাম রাজু প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy