চরফ্যাশনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

সমাজ সেবায় গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপদ্য নিয়ে মঙ্গলবার(২রা জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি

2024-01-02T19:35:13+00:00
2024-01-02T20:39:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চরফ্যাশনে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:৩৫ পিএম  আপডেট: ০২.০১.২০২৪ ৮:৩৯ পিএম  (ভিজিট : ৩০৬)
X

সমাজ সেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই প্রতিপদ্য নিয়ে মঙ্গলবার(২রা জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মামুন হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  আলহাজ্ব জয়নাল আবেদীন আখন।

প্রধান অতিথি বক্তব্য বলেন, বর্তমান সরকার দেশব্যাপী গরিব অসহায় মানুষের ভাতা নিশ্চিত করেছেন। ভাতার টাকাগুলো পেয়ে গরিব দুঃখী মানুষগুলো  অর্থনৈতিকভাবে ঘুরে দাড়াচ্ছে। এখন ভিক্ষুক পাওয়া যায় না, সরকার ভিক্ষুকদের জন্য ভাতার ব্যবস্হা করেছে। তারা ভিক্ষা না করে অন্য পেশায় জড়িত হয়ে  জীবিকা উপার্জন করছে।  আপনারা সকলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকবেন, প্রধানমন্ত্রী ও আপনাদের পাশে থাকবে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা  মোঃ মামুন হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষের ভাতা নিশ্চিত করায় চরফ্যাশন উপজেলায় দারিদ্র্য হার কমেছে।  আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে কেউ অফিসের পরিচয় দিয়ে গোপন পিন নাম্বার চাইলে আপনারা পিন নাম্বার দিবেন না। ওরা হ্যাকার। ওরা ফোন দিলে আমাকে জানাবেন। নিকটস্থ থানার আওতাধীন পুলিশকে খবর দিয়ে ওদেরকে ধরিয়ে দিন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেচ্ছাসেবীদেরকে পুরস্কার বিতরণের মাধ্যমে সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy