কালিহাতীতে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করার আহবান

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারকে সকল

2024-01-02T19:47:30+00:00
2024-01-02T19:47:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করার আহবান
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২১০)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদারকে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে রাত্রিকালীন নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ইছাপুরে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাদের ও বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাংড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোজহারুল ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। তাই আপনাদের নিকট অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy